আলমগীর মানিক | ১২:২০ এএম, ২০২৬-০৫-১৩
রাঙ্গামাটিতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কাজী আশরাফুল আজম @ দিপুসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় ইয়াবা ও চোলাইমদ উদ্ধার করা হয়।
সোমবার (১২ মে ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার তবলছড়ি, অফিসার্স কলোনী বিএম স্কুলের সামনে, মানিকছড়ি পুলিশ চেকপোস্টসহ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন; (১) কাজী আশরাফুল আজম @ দিপু (৪০), পিতা- কাজী আউয়াল আজম, সাং- তবলছড়ি ওয়াপদা কলোনী, রাঙ্গামাটি পৌরসভা। পুলিশ জানায়, তিনি কুখ্যাত মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী এবং ১২টি মামলার পলাতক আসামি।
(২) ইউসুফ হাসান রতন (৩৪), সাং- শান্তিনগর, রাঙ্গামাটি সদর। তিনি মাদককারবারী ও মাদক বিক্রয়ে সহায়তাকারী হিসেবে পরিচিত। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। (৩) দয়াল মনি চাকমা (৪২), সাং- বদিপুর, রাঙ্গামাটি। অভিযানে তার কাছ থেকে চোলাইমদ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তিনিও মাদক কারবারের সঙ্গে জড়িত। (৪) মোহাম্মদ ইসমাইল (৩২), সাং- রিজার্ভ বাজার, রাঙ্গামাটি। তিনি ফেনী সদর থানার যৌতুক নিরোধ আইনের একটি সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited